ধ র্ষ ণে ব্য*র্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ PM

ধ র্ষ ণে ব্য*র্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ০৪:৫৫:২০ AM

ধ র্ষ ণে ব্য*র্থ হয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলো গর্ভবতী নারীকে

ছবি : সংগৃহীত


ভারতের তামিলনাড়ুতে ধর্ষণে ব্যর্থ হয়ে গর্ভবতী এক নারীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় এ ঘটনা ঘটে।

খবরে এনডিটিভি জানায়, রেবতী (৩৬) নামের ওই নারী কোয়েম্বাটোর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে করে তিরুপুর থেকে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে যাচ্ছিলেন। এ সময় তিনি একাই ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারাদের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী সকাল পৌনে ৭টার দিকে একটি অসংরক্ষিত টিকিট নিয়ে ট্রেনে ওঠেন এবং মহিলা কোচে বসেছিলেন। এ সময় আরও অন্তত সাতজন নারী সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ট্রেনটি ১০টা ১৫ মিনিট নাগাদ জোলারপেট্টাই রেলওয়ে স্টেশনে পৌঁছালে অন্য নারীরা নেমে পড়েন এবং বগি খালি হয়ে যায়।

এরপর ট্রেনটি চলতে শুরু করলে অভিযুক্ত হেমরাজ (২৭) ঐ কোচে ওঠেন। কিছুপর ওই নারীকে সে একা দেখতে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নির্যাতিতা ওই যুবককে লাথি দিয়ে সরিয়ে দিলে, সে ঐ নারীকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেয়।

ওই নারীর হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ভেলোর সরকারি হাসপাতালে নিয়ে যান কর্মকর্তারা। পুলিশ ওই নারীর বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

বলা হচ্ছে, অভিযুক্ত একজন ‘অভ্যাসগত অপরাধী’ এবং একই ধরনের মামলায় জড়িত। এর আগেও তাকে হত্যা ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান