বাংলাদেশে পৌছাল আফগানিস্তান
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বাংলাদেশে পৌছাল আফগানিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ১২:১৯:৩৪ অপরাহ্ন

বাংলাদেশে পৌছাল আফগানিস্তান

বাংলাদেশে পৌছাল আফগানিস্তান


বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। চোটের কারণে সফরকারী দলটি তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই ঢাকায় পা রাখবে। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। তবে তাদের ছাড়াই সাদা পোশাকে খেলতে প্রথম দফায় ঢাকায় এসেছে হাসমতউল্লাহ শাহিদীর দল। প্রথম বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ এসেছেন।

আজ শনিবার (১০ জুন) সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আফগানিস্তান। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেছে। এরপর আগামীকাল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড : হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ। 

জৈন্তাবার্তা/মাহমুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ