সুনামগঞ্জে গরুতে ধান খাওয়া নিয়ে দুই গ্রামের সং ঘ র্ষ, আহত ৪০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জে গরুতে ধান খাওয়া নিয়ে দুই গ্রামের সং ঘ র্ষ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৩:৫১:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে গরুতে ধান খাওয়া নিয়ে দুই গ্রামের সং ঘ র্ষ, আহত ৪০

ফাইল ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আস্তমা গ্রামের উত্তরে এবং কামরুপদলং মাদ্রাসার পূর্ব-পশ্চিম বন্দ এলাকায় সংঘর্ষ চলে। ঘটনায় উভয় গ্রামের বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আস্তমা গ্রামের দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং কামরুপদলং গ্রামের তিনজনকে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। এ ছাড়া, অন্যান্য আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 আহতদের মধ্যে রয়েছেন—আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। গুরুতর আহত বাতির আলী, সুন্দর আলী ও সুজন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আক্তার হোসেন ও দুলাল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে জমিতেই দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিষয়টি দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে দেয়, যা রোববার সকালে সংঘর্ষে রূপ নেয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বা কোনো মামলা দায়ের হয়নি। যদি কোনো পক্ষ অভিযোগ জানায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে