ছবি : ফাইল ফটো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং দায়িত্বের কথা জানিয়েছেন।
তিনি আজ সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এ কথা জানান।
যুব ও ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘গণঅভ্যুত্থান সফল করেছে বাংলাদেশের আপামর জনগণ। দেশের জন্য জীবন দেবার অদম্য স্পৃহা নিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে পরা ছাত্র-জনতার নেতৃত্বেই ফ্যাসিস্টদের পতন ঘটেছে। সেই ঐতিহাসিক লড়াইয়ের ক্ষুদ্র অংশ হতে পেরেছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি আরও লেখেন, ‘যতদিন বেঁচে থাকি সহস্র শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় তা নিশ্চিত করাই মুখ্য দায়িত্ব।’
এদিকে এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে তিনি লেখেন, ‘রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।’
সেই পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘এই প্রজন্মের রক্তের অর্জন ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না।’
স্ট্যাটাসের শেষে মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।
জৈন্তাবার্তা / সুলতানা




