জগন্নাথপুরে হাওরবিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুরে হাওরবিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১১:৪৫:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরবিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


বিপূল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরবিলাস ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাজশাহী নবাব ৬- ১ গোলে জারা স্পোর্টিং ক্লাব, সিলেটকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রাদার্সের সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান।

এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, সাবেক ইউপি মেম্বার ও সালিসী ব্যক্তিত্ব সাদেক আলী, এনটিভি (ইউরোপ) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাবেক কৃতি ফুটবলার আব্দুল কাদির, চায়না মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা শামিনুর রহমান, টুর্নামেন্ট অর্গানাইজার রাকিব ভূইয়া।

টুর্নামেন্টে সেরা খেলোয়ার তুষ্টি রানী, সর্বোচ্চ গোলদাতা সাবরিনা ও সেরা গোলকিপার জুঁই নির্বাচিত হয়ে পুরস্কার অর্জন করে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হয়। দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৮টি নারী ফুটবল টিম অংশ নেয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে