'চলতি মাসেই শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে যাবে'
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

'চলতি মাসেই শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে যাবে'

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০২:২০:৩৯ পূর্বাহ্ন

'চলতি মাসেই শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে যাবে'

প্রতীকী ছবি


দেশের ৮৫ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে বই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, চলতি মাসেই শতভাগ স্কুলে বই পৌঁছে যাবে।

ডিসি সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসকরা যুক্ত রয়েছেন। ডিসিরা প্রাথমিক শিক্ষার নানান সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যেন সঠিক ভাবে হয় সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই, তার দ্রুত নিবন্ধনের উদ্যোগ নেওয়ার জন্যও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

জৈন্তা বার্তা/আরআর