‘তিস্তাপাড়ের মানুষের মতামতের ভিত্তিতে হবে মহাপরি*কল্পনা’
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

‘তিস্তাপাড়ের মানুষের মতামতের ভিত্তিতে হবে মহাপরি*কল্পনা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৬:০৩:৩৮ পূর্বাহ্ন

‘তিস্তাপাড়ের মানুষের মতামতের ভিত্তিতে হবে মহাপরি*কল্পনা’

ছবি : সংগৃহীত


তিস্তাপাড়ের মানুষের মতামতের ভিত্তিতে মহাপরিকল্পনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।

মহাপরিকল্পনা প্রণয়নের সময় আরও দুই বছর বাড়ানোর কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সরকারকে মহাপরিকল্পনা দেবে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন দেবে। তিনি আরও  বলেন, জনসম্মুখে তথ্য দেওয়া হয় না বলে মহাপরিকল্পনার ব্যাপারে কতগুলো ভ্রান্ত ধারণার ভিত্তি তৈরি হয়। মহাপরিকল্পনাই তো নেই, বাস্তবায়ন হবে কোত্থেকে।

উপদেষ্টা বলেন, চায়নিজ একটি গ্রুপ পরিকল্পনা জমা দিয়েছিলো। যেটা ফিজিবল না, টেকসই না। তাদের সাথে (চায়না পাওয়ার) আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনা নতুন করে করার সিদ্ধান্ত হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, ২০১৬ সালে যে চুক্তি হয়েছিল, তাতে মহাপরিকল্পনা অনেক আগেই দেওয়ার কথা ছিল। এখন আরও দুই বছর সময় বাড়ানো হয়েছে। আমরা বললাম এই পরিকল্পনায় কী থাকবে, কী থাকবে না সেটা তিস্তা এলাকার মানুষের মতামত শুনে তারপর করতে হবে। মতামত শোনার প্রক্রিয়া করবে পানি সম্পদ মন্ত্রণালয় ও পিডব্লিউডি। প্রতিটি গণশুনানিতে উপস্থিত থাকবে পাওয়ার চায়না। তারা (পাওয়ার চায়না) যখন মহাপরিকল্পনা রিভাইজ করে দেবে, তাতে যেন জনমতের প্রতিফলন ঘটে।

জৈন্তাবার্তা / মনোয়ার