জগন্নাথপুরে দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৬:২৩:১০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউ,কের উদ্যাগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, ও হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ ১২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর, নোয়াপাড়া, মোজাহিদপুর, উলুকান্দি ও গাইনাকান্দি গ্রামের ২০১জন হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ ৬ হাজার টাকা করে ১২ লাখ টাকা নগদ সহায়তায় করা হয়।

এ উপলক্ষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গণির সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে এক অর্থ সহায়তা বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কবি আহমেদ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল বাহার, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ব্রিটিশ- বাংলাদেশী হুজহু করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাপ্তাহিক বাংলা মিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর সম্পাদক আব্দুল করিম গনি বলেন, আমার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো মাহে রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এবছর দুই শতাধিক পরিবারের মধ্যে ১২ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন জন্মভূমির টানে আমার সন্তানের ভালোবাসায় করিম ফাউন্ডেশন ট্রাস্টের মাধ্যমে আমরা হতদরিদ্র মানুষের জন্য কাজ করছি। বিশেষ করে নাড়ীরটানে দেশে এসে এ সহায়তা প্রদান করে এক অন্যরকম ভালোবাসা অনুভব করি। আগামীতে এ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কবি আহমেদ সেলিম বলেন, আব্দুল করিম গনির প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ ও মানবিক নানা কাজের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখছে। মানুষের ভালোবাসায় অর্জনের মাধ্যমে এ ট্রাস্ট অজপাড়াগাঁয়ে আলো ছড়াচ্ছে। যা সিলেট অঞ্চলের প্রবাসীদের জন্য অনুকরণীয় হতে পারে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে