সুনামগঞ্জে ট্রাক উল্টে কিশোরের মৃ*ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ট্রাক উল্টে কিশোরের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১১:৫১:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ট্রাক উল্টে কিশোরের মৃ*ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওররক্ষা বাঁধের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর স্লুইচ গেইটের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই কিশোর সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয়রা জানান, হাওররক্ষা বাঁধের একটি কাজের জন্য ড্রাম ট্রাকে করে মাটি আনতে যায় ট্রাক চালক আব্দুল মুকিত ও তার ভাগ্না আব্দুল্লাহ। পরে সড়ক থেকে জমিতে নামতে গিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক ও তার ভাগ্না গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ নামের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জানান, ফসলরক্ষা বাঁধের কাজে মাটি আনতে গিয়ে ড্রাম ট্রাক উল্টে চালকের ভাগ্না নিহত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে