সুনামগঞ্জের পাখি শিকারির বি*ষে ৫০০ হাঁসের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সুনামগঞ্জের পাখি শিকারির বি*ষে ৫০০ হাঁসের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১১:২৮:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের পাখি শিকারির বি*ষে ৫০০ হাঁসের মৃ ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একই গ্রামের আহম্মদ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মিয়া।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারের হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন সুজন মিয়া। বিকেলে নিয়ে আসেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। দুপুরে সুজন মিয়ার খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়।

খামার মালিক সুজন মিয়া বলেন, ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। হাঁসগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে