চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৯/২০২৩ ০২:০৯:১০ পূর্বাহ্ন

চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহিত


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে  চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। বাঁচা-মরার এমন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম দলে ফিরেছেন। এছাড়া অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। এই ম্যাচের স্কোয়াডে ছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

অসুস্থতার কারণে খেলতে পারছেন না তাসকিন। অন্যদিকে ইনজুরি শঙ্কা থাকায় শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিরাজ। একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেন ও এনামুল হক বিজয়ের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শান্তর অধিনায়কত্বের অভিষেকে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। এই ম্যাচটি হেরে গেলে ১৩ বছর পর কিউইদের কাছে দেশের মাটিতে সিরিজ হারবে দল। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিলল্যান্ড।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকেঞ্চি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।


SH



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক