ভা র ত থেকে এলো আমদানির ৬ হাজার মেট্রিক টন চাল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ভা র ত থেকে এলো আমদানির ৬ হাজার মেট্রিক টন চাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ০৩:২০:৪৭ পূর্বাহ্ন

ভা র ত থেকে এলো আমদানির ৬ হাজার মেট্রিক টন চাল

ছবি : সংগৃহীত


আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের  কার্যক্রম শুরু  হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার