দোয়ারাবাজারে নববধূর রহস্যজনক মৃত্যু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দোয়ারাবাজারে নববধূর রহস্যজনক মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ০৭:৫৭:১০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে নববধূর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে হামিদা আক্তার (২১) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজ শয়নকক্ষে ফাঁস লাগানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

সোমবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার মান্নারগাও ইউনিয়নের উলুকান্দি গ্রামে নিহতের স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত নববধূ হামিদা আক্তার ওই গ্রামের আব্দুল করিমের ছেলে পাবেল রহমানের সহধর্মিণী। মাত্র মাস খানেক আগে বিয়ের পীড়িতে বসেন ওই নব দম্পতি।

এদিকে, খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: