কোন মাজারে গান ব ন্ধ করা যাবে না: ফরহাদ মজহার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কোন মাজারে গান ব ন্ধ করা যাবে না: ফরহাদ মজহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১১:১৭:৩৭ পূর্বাহ্ন

কোন মাজারে গান ব ন্ধ করা যাবে না: ফরহাদ মজহার

ছবি : ফাইল ফটো


বাংলাদেশের খ্যাতিমান লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, “মাজারে গান বন্ধ করে দেওয়া—এটা যেন কিছুতেই না হয়। এটা মাজারের অলংকার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য। আসলে কোনোভাবে মাজারে গান বন্ধ করা যাবে না।”

তিনি বলেন, “মাজার হচ্ছে পাবলিক স্পেস। মানে, এটা আপনাদের জায়গা—এটা একটা গণপরিষদ। এখানে আপনারা নামাজ পড়তে আসেন, মাজারে বেড়াতে আসেন, আবার মাজারে বসতে আসেন, গান শুনতে আসেন। এবং যে নিরাশ্রয়, যার কেউ নেই, সেও মাজারে আসে একটু খাদ্যের আশায়, কিছু আশ্রয়ের আশায়। আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন, যার আশ্রয় দরকার তাকে তাড়িয়ে দিচ্ছেন, যার চিকিৎসার দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না। রাষ্ট্র সব পারবে না। রাষ্ট্রের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবং একটু আগে শুনেছি গান বন্ধ করে দেওয়ার কথা—এটা আসলে ঠিক না।”

তিনি আরও বলেন, “মাজারে যে গান হয়, যে সংস্কৃতি চর্চা হয়, তার একটাই ভাষা—তা হলো মানুষ। মানুষের চেয়ে সত্য কিছু নেই। মাজার এটাই করে।”ফরহাদ মজহার বলেন, “আমি অবিলম্বে সরকারের কাছে নিবেদন করব, যেন মাজারে গান বন্ধ না করা হয়। এটা যেন কিছুতেই না হয়। শুধু এখানে না, কোনো মাজারেই গান বন্ধ করে দেওয়া যাবে না। এটা মাজারের অলংকার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য—এটা বন্ধ করা যাবে না।”

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি