ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১০:০০:১৮ পূর্বাহ্ন

ফাইনালে উঠতে পারল না বাংলাদেশ

ছবি : সংগৃহীত


এএইচএফ কাপ হকি প্রতিযোগিতা থেকে বিদায়ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় চলমান এই প্রতিযোগিতার শেষ চারের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর ওমানের কাছে ৪-৫ গোলে হেরেছে দলটি। সেই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় এখন তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই করতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল কাজাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার