ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার পর ধানের ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার পর ধানের ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ১২:৪১:২১ অপরাহ্ন

ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার পর ধানের ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের কয়েক ঘণ্টার ব্যাবধানে ধানের ক্ষেতে ইভা আক্তার (০৮) নামের এক কিশোরীর মাথা বিহীন বস্ত্রহীন পরিত্যাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।

সূত্রে জানা যায়, বুধবার (৪অক্টোবর) সন্ধ্যায় ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের একটি দোকানের উদ্দ্যেশে বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথা বিহীন বিবস্ত্র অবস্থায় লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।   এদিকে, কিশোরীর মাথার খোঁজে পুলিশের একাধিক ঠিক কাজ করছে বলে জানা যায়।

এ ব্যাপারে ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত চলমান রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক