ইসরায়েলের পাশে ভারত-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ইসরায়েলের পাশে ভারত-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ১২:৪০:২৪ অপরাহ্ন

ইসরায়েলের পাশে ভারত-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

হামাসের হামলার পর ইসরায়েলকে সমর্থন জানিয়েছে বহুদেশ


ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “এ কঠিন সময়ে আমরা (ভারত) ইসরায়েলের পাশে আছি।

শনিবার এক এক্স বার্তায় মোদি এ কথা বলেন। মোদি লিখেন, “ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসী হামলার খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি। নিরীহ ভুক্তভোগী ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এ কঠিন সময়ে আমরা ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করছি, পাশে আছি।”

এদিকে ইসরায়েলে হামাসের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ বিশ্ব নেতাদের অনেকেই।ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন ‘পাথর কঠিন’। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে।”

বাইডেন আরও বলেন, “ইসরায়েলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। এটাই শেষ কথা। ইসরায়েলের প্রতি বিদ্বেষপূর্ণ কোনো পক্ষের জন্য এ আক্রমণগুলোকে কাজে লাগানো কিংবা সুবিধা চাওয়ার মুহূর্ত এটা নয়। যা ঘটছে, বিশ্ব দেখছে।”

শনিবার সকালে হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এরপর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্তসংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।ইসরায়েলের জনগণের উদ্দেশে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এ যুদ্ধে আমরাই জিতব।’


ডি ডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক