হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৩:০৫:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক যুবক


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রাত ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়- চট্টগাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় পৌছলে একই এলাকার শাহিন মিয়ার ছেলে সুজন মিয়া (১৬) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক  হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

ডিডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক