স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৩:২৭:০৪ পূর্বাহ্ন

স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মা ও মেয়ে


হবিগঞ্জের মাধবপুরে স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখণ্ডিত করার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে পুলিশ গাজীপুর থেকে গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার স্ত্রী জোনাকি বেগম ও শাশুড়ি বকুল বেগমকে বৃহস্পতিবার দুপুরে মাধবপুর থানায় নিয়ে আসা হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্ত্রী জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে খাওয়ান। পরে তন্দ্রারত অবস্থায় ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ দ্বিখণ্ডিত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা হাবিবকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এখন তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

হাবিব মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্টু মিয়ার ছেলে। নজরপুর গ্রামে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের দ্বিতীয় বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় হাবিবের পিতা রাষ্টু মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় এসআই রায়হান বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।


ডি ডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক