জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, আমরাই ঘোষণা করবো : নাহিদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, আমরাই ঘোষণা করবো : নাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০১:৪৭:২৮ অপরাহ্ন

জুলাই ঘোষণাপত্র দিতে সরকার ব্যর্থ, আমরাই ঘোষণা করবো : নাহিদ

ছবি : সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। তাই আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নিজেদের মতো ঘোষণা করবো ও ইশতেহার পাঠ করবো। কারণ আমরা মনে করি, জুলাইয়ের ঐতিহাসিক স্বীকৃতি প্রয়োজন। এতে জুলাইয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানানো হবে। অন্য কেউ না চাইলেও তা হবে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১ জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন থেকেই ফ্যাসিস্টের পতনের অধ্যায় শুরু হয়। এ এক বছরে আমাদের অনেক প্রাপ্তি ও অপ্রাপ্তি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বিরল। তাই জুলাই শহীদদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। আর আহতদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ইতিহাস সংরক্ষণে কতটুকু দায়িত্ব পালন করছে, সেটি সরকারকেই স্পষ্ট করতে হবে। আর সরকারের পক্ষ থেকে জুলাই সনদের কথা বলা হয়েছে। আশা করি, সরকার তা ৫ আগস্টের মধ্যেই দেবে।

মাসব্যাপী কর্মসূচি

১. আগামী ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে পদযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। তারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও তাদের খোঁজ খবর নেবেন। এরপর ঢাকায় ফিরবেন।

২. আবু সাঈদের মৃত্যুদিবস ১৬ জুলাইকে বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এতে আবু সাঈদসহ অন্যান্য শহীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল করা হবে।

৩. ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস পালন করা হবে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।

৪. ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করা হবে। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

মাসব্যাপী এ কর্মসূচির আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রাজ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক