লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ১০:৪৯:১১ পূর্বাহ্ন

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছবি : নিজস্ব


অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  হবিগঞ্জের লাখাই উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজিত র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর এর  পরিচালনায়  অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বামৈ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল আহাদ,লাখাই প্রেসক্লাব সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সহ সাংগঠনিক সম্পাদক  মনর উদ্দীন মনির সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোঃ বাহার উদ্দিন।

সভায় বক্তাগন বলেন প্রাকৃতিক  দূর্যোগ মোকাবিলায় আমাদের পূব প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। প্রাকৃতিক দূর্যোগ যেমন বজ্রপাত, খরা,বন্যা,ঝড়,জলোচ্ছ্বাস, ভূমিকম্প থেকে বাঁচতে আগাম সতর্কতা ও দূর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালাতে হবে।মনুষ্যসৃষ্ট দূর্যোগ মোকাবিলা য় সকলের ঐক্য বদ্ধ প্রয়াস ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

সাম্প্রতিক সময়ে বৈশ্বয়িক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তোলনে আন্তর্জাতিক ধরিত্রী সম্মেলন সহ বিভিন্ন ফোরামে বর্তমান প্রধানমন্ত্রী  শেখ  হাসিনা  আমাদের দেশে বৈশ্বিয়িক উষ্ণতা বৃদ্ধি কি ক্ষতিকর প্রভাব পড়ছে তা তুলে ধরায় ইতিমধ্যে এর ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক