আদালতের কা ঠ গ ড়া য় কান্নায় ভেঙে পড়লেন পলক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

আদালতের কা ঠ গ ড়া য় কান্নায় ভেঙে পড়লেন পলক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৬:০৬:৩৫ অপরাহ্ন

আদালতের কা ঠ গ ড়া য় কান্নায় ভেঙে পড়লেন পলক

আদালতে জুনাইদ আহমেদ পলক


আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন চিত্র দেখা গেছে।

এদিন কারাগারে থেকে পলককে আদালতে হাজির করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরোনো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়।

এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দায় তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন তিনি। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক