জামালগঞ্জে টিএইচও'র অপসারণের দাবিতে মা*নববন্ধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

জামালগঞ্জে টিএইচও'র অপসারণের দাবিতে মা*নববন্ধন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০২:৫৭:৩৬ অপরাহ্ন

জামালগঞ্জে টিএইচও'র অপসারণের দাবিতে মা*নববন্ধন


সুনামগঞ্জের জামালগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, সেবার মান অবনতি, অব্যবস্থাপনা এবং অযোগ্য টিএইচও'র অপসারণের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে সচেতন জামালগঞ্জবাসীর উদ্যোগে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“অনিয়ম যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়”—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ী, সেবাপ্রার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

হাসান আল মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আলতাফুর রহমান, আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ, হাফেজ আরিফুল ইসলাম, মারুফ আহমদ, আরিফ বাদশা, মুরসালিন, দ্বীন ইসলাম স্বপন, কামাল হোসেন, নজির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জামালগঞ্জ হাসপাতালে বহুদিন ধরে নানামুখী অনিয়ম চলছে। হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, ল্যাট্রিনে পানি না থাকা, চিকিৎসকরা সঠিক সময়ে না আসা, ওষুধ সরবরাহে অনিয়মসহ নানা সমস্যার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে গেলে নানা অজুহাতে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়। তাছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় রোগীরা আরও ঝুঁকিতে পড়ছেন।

আয়োজকদের দাবি, দ্রুত হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, ল্যাট্রিনে পানি সরবরাহ নিয়মিত রাখা, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও জনবল নিয়োগ নিশ্চিত করা, হাসপাতালের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ এবং অযোগ্য টিএইচও'কে দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় তারা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ