তাহিরপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

তাহিরপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৪:৩১:৩৩ অপরাহ্ন

তাহিরপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ  মহিবুল ইসলাম , সমাজকর্মী আবুল হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তা এর প্রতিনিধি মোঃ রোকন উদ্দিন,দৈনিক কালবেলা প্রতিনিধি সৈকত হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এস এম মিজান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ আঃ মান্নান, শামসুল আলম আখঞ্জি,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহ, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আহম্মেদ কবির, সাংবাদিক মোরাদ মিয়া,আবুল কাশেম,  আইপি টিভি রূপসী বাংলার প্রতিনিধি মোঃ বাচ্চু মিয়া প্রমুখ।আবহাওয়া খারাপ থাকার  কারনে অনেকেই পরিচিতি সভায় অংশগ্রহণ করতে পারেননি।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাহিরপুরের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।এবং নবাগত  ইউএনওকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক বলেন, তাহিরপুর একটি সম্ভাবনাময় এলাকা। এখানে পর্যটনসহ শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ রয়েছে। এসব কাজে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগে সাধারণ মানুষ প্রকৃত উপকৃত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ