পিআর পদ্ধতি হাওরাঞ্চলে মানুষ বুঝে না: আনিসুল হক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

পিআর পদ্ধতি হাওরাঞ্চলে মানুষ বুঝে না: আনিসুল হক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৯:৫৯:১৯ অপরাহ্ন

পিআর পদ্ধতি হাওরাঞ্চলে মানুষ বুঝে না: আনিসুল হক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা করেছে বিএনপি। শনিবার ( ২৩ আগস্ট ) বিকালে জামালগঞ্জ উপজেলা সদরের রেজিস্টারি মাঠে উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মমনোনয়ন প্রত্যাশী আনিসুল হক৷

এসময় তিনি বলেন, পিআর পদ্ধতি হাওরাঞ্চলে মানুষ বুঝে না। একটি চক্র পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে তাদের এই স্বপ্ন কখনও সফল হবে না।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মানুষের মুক্তির চাবিকাঠি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশকে এগিয়ে নিবে।গ্রাম থেকে শহরে সুসম উন্নয়ন হবে। দেশকে নতুন করে সাজানো হবে।  

তিনি বলেন, এখন যারা পিআর পদ্ধতির জিগির তুলেছেন, তারা মুলত নির্বাচন বানচাল করতে চান। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়। তারা প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। 

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শফিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ আলী, এসএম রহমত, রাখাব উদ্দিন, বাদল মিয়া, জুলফিকার আলী ভুট্টু, জুলফিকার চৌধুরী রানা, এমদাদুল হুদা, গোলাম রব্বানী আফিন্দী প্রমুখ। পরে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন আনিসুল হক।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ