মৃত্যুর ২৫ দিন পর দেশে ফিরলো সুহেলের মরদেহ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

মৃত্যুর ২৫ দিন পর দেশে ফিরলো সুহেলের মরদেহ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৬:১৩:০৭ পূর্বাহ্ন

মৃত্যুর ২৫ দিন পর দেশে ফিরলো সুহেলের মরদেহ

সোহেল রানা। ফাইল ছবি


মৃত্যুর ২৫ দিন পর সৌদি আরব থেকে দেশে ফিরেছে সুনামগঞ্জের দোয়ারাবাজারের প্রবাসী সুহেল রানা (৩১) -এর মরদেহ। 

বৃহস্পতিবার ভোরে দুপুর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনবন্দি হয়ে তার লাশ দেশে পৌঁছায়। বিমানবন্দরে তার বড় ভাই সোহাগ লাশটি গ্রহণ করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দা প্রদেশের মস্তিস্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোহেল রানার ভাই সোহাগ আহমেদ।

সোহেল রানা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুর গাও গ্রামের রফিকুল ইসলামের ২য় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১বছর ২মাস আগে মা-বাবা ও এক ভাই স্ত্রী দুই সন্তানের সংসারে সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি দেন সোহেল রানা।সৌদি আরবে তিনি গাড়িচাল তেন।

শুক্রবার (২০ অক্টোবর)  সকাল ১০ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডিডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক