দাড়ি রেখে শা*স্তি পেলেন হবিগঞ্জের তিন পুলিশ সদস্য
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দাড়ি রেখে শা*স্তি পেলেন হবিগঞ্জের তিন পুলিশ সদস্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০২:২৭:২৫ অপরাহ্ন

দাড়ি রেখে শা*স্তি পেলেন হবিগঞ্জের তিন পুলিশ সদস্য

প্রতীকী ছবি


হবিগঞ্জে অনুমতি না নিয়ে দাড়ি রাখায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সুপার কার্যালয় থেকে স্মারক নং-৪১৭৫/(আরও) জারি করা আদেশে বলা হয়, ইসলামি শরীয়াহ মোতাবেক দাড়ি রাখার ইচ্ছা প্রকাশ করে নিম্নবর্ণিত পুলিশ সদস্যরা লিখিত আবেদন দাখিল করেছিলেন। নির্ধারিত দিনে তারা পুলিশ সুপারের কাছে হাজির হলে দেখা যায়, ইতোমধ্যেই তারা দাড়ি রেখেছেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই দাড়ি রাখায় তাদের প্রত্যেককে লঘুদণ্ড হিসেবে দুই দিন প্রতিদিন দুই ঘণ্টা করে ‘পিডি’ (Punishment Drill) প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তিপ্রাপ্ত তিন সদস্য হলেন- সদর কোর্টে কর্মরত কনস্টেবল মো. দুলাল মিয়া, অপরাধ শাখায় কর্মরত কনস্টেবল হৃদয় আহমেদ এবং মোটরযান শাখায় কর্মরত কনস্টেবল ইফতেখার হোসেন।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ