দেশ ফ্যা সি বা দ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিব*ন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মিজান চৌধুরী

দেশ ফ্যা সি বা দ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিব*ন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৮:২৪:০৭ অপরাহ্ন

দেশ ফ্যা সি বা দ মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিব*ন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি

ছবি: নিজস্ব


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি। দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। কিন্তু পিআর সিস্টেমসহ নানা অযৌক্তি দাবীতে আগামী বছরের ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র চলছে। এবিষয়ে জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের নেতৃত্বে প্রতীক্ষায় রয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলীর সভাপতিত্বে চরমহল্লা টেটিয়ারবাজারস্থ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ