হবিগঞ্জে যানজট নিরোসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে যানজট নিরোসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৯:০৫:৫৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে যানজট নিরোসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

ছবি : নিজস্ব


দূর্গা পুজাকে সামনে রেখে শহরে যানজট নিরোসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হবিগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ। প্রথম দিনেই বেশ কিছু যানবাহন আটক ও মামলা দায়ের করেছে পুলিশ। তবে আগামীতে আরো কঠোরভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চলবে বলে জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ।

শুক্রবারে দিনব্যাপী  শহরের বিভিন্ন মোড়ে পুলিশ চৌকি বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করছে পুলিশ। শহরবাসীর দীর্ঘদিনের দাবি নিয়ে জেলা আইনশৃংখলা মিটিং আলোচনা ও সিদ্ধান্ত সাপেক্ষে এ অভিযান করা হচ্ছে বলে জানা যায়।

জেলা ট্রাফিক পুলিশ জানায়, এপর্যন্ত নাম্বারবিহীন ও চোরাই ১৯টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার আটক করা হয়েছে। এছাড়া ব্যটারী চালিত টমটম আটকসহ বিভিন্ন অপরাধে ১১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথম দিন হিসেবে অনেককে সর্তক করে দেয়া হচ্ছে, তবে আগামীতে আরো কঠোরভাবে অভিযান করা হবে। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ টমটম, অটোরিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশীসহ অবৈধ যানবাহন আটক করা হবে।

এদিকে অভিযানকে সাধুবাদ জানিয়ে শহরের একাধিক বাসিন্দা জানান, ব্যাটারী চালিত টমটম এবং নাম্বারবিহীন মোটরসাইকেল এর কারণে শহরে চলাচল করা কষ্টসাধ্য হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকার অনুরোধ জানান তারা।

ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মোহাম্মদ উল্লাহ জানান, দূর্গাপুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে বেশ কয়েকটি রেজিষ্ট্রেশনবিহীন ও অবৈধ গাড়ী আটক করেছি। আগামীতে আমাদের অভিযান আরো জোরালো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক