মাধবপুরে বালি উত্তোলন ও বিক্রীর দায়ে দুইজনকে অ র্থ দ ন্ড
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মাধবপুরে বালি উত্তোলন ও বিক্রীর দায়ে দুইজনকে অ র্থ দ ন্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০৯:৪৬:৫৮ অপরাহ্ন

মাধবপুরে বালি উত্তোলন ও বিক্রীর দায়ে দুইজনকে অ র্থ দ ন্ড

ছবি: নিজস্ব


অবৈধভাবে বালি উত্তোলণ বিক্রীর দায়ে মাধবপুরে দুই ব্যক্তিকে পৃথকভাবে দুই লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ২৭ আগস্ট ) মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দন্ডিতরা হলেন এক্তিয়ারপুর এলাকার রুহুল আমিন ও আশ্রবপুর এলাকার মিয়াব আলী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পৃথক দুটি মামলায়  রুহুল আমিনকে দেড় লাখ ও মিয়াব আলীকে  পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। এসময় বহরা ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ মজিবুর রহমান  উপস্থিত ছিলেন।মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন। 

ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহতভাবে চলবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ