হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ০৩:০০:২৮ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত

প্রতীকী ছবি


আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী দুইদিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে রাত ২টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে দুই দফা সভা করেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

বিএনপি নেতৃবৃন্দ জানান, আগামী রবিবার ভোটার তালিকা নিয়ে বসবে জেলা বিএনপি। তালিকায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর নাম বা কোনো অসঙ্গতি প্রমাণিত হলে তা সংশোধন করবে নির্বাচন কমিশন। 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাম্মী আক্তার ও সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম. ইসলাম তরফদার তনু বলেন, সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন তারিখ ঘোষণা করবেন। এর মধ্যে ভোটার তালিকা সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ