আইসিসি ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলে মাধবপুরের সৈয়দ ইশতিয়াক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

আইসিসি ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলে মাধবপুরের সৈয়দ ইশতিয়াক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৩:৪৩:২৫ অপরাহ্ন

আইসিসি ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিদলে মাধবপুরের সৈয়দ ইশতিয়াক

ছবি:নিজস্ব



ব্যাবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করতে ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে (ডব্লিউসিসি) অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিদল।

আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এরই মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছে। গ্রিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ কংগ্রেসে স্পিকার হিসেবে আমন্ত্রিত হয়েছেন। প্রতিনিধিদলে আরো আছেন হা-মীম গ্রুপের এমডি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ,সায়হাম কটন মিলসের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যাবসায়িক সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে।

১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস শুরু হবে ২ সেপ্টেম্বর। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দুই বছর পর পর এই কংগ্রেস আয়োজিত হয়। বিশ্ব চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ) ও ভিক্টোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ভিসিসিআই) যৌথ উদ্যোগে এই কংগ্রেস আয়োজিত হচ্ছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের এক হাজারেরও বেশি ব্যবসায়ী, চেম্বার ও রাজনৈতিক নেতা অংশ নেবেন। এবারের কংগ্রেসের আলোচনায় গুরুত্ব পাচ্ছে,ভূ-রাজনৈতিক পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তর, ডিজিটাল নেতৃত্ব, জীবন বিজ্ঞান, কর্মসংস্থানের নতুন ধারা এবং  বৈশ্বিক বাণিজ্যে স্থিতিস্থাপকতা। কংগ্রেস শেষে প্রতিনিধিদল আইসিসি নিউজিল্যান্ড ও অকল্যান্ড চেম্বার অব কমার্স পরিদর্শন করবে। সেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। প্রতিনিধিদলটি আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ