শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৩:৪৮:২২ পূর্বাহ্ন

শ্রীলংকাকে ২৬৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো নেদারল্যান্ডস

ছবি : সংগৃহিত


৭১ রানে ৫ উইকেট, ৯১ রানে বিদায় নিয়েছে ৬জন ব্যাটার। শ্রীলঙ্কার সামনে এবারের বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হয় কি না নেদারল্যান্ডস- সেই প্রমাদ গুনছিলো সবাই। কিন্তু হঠাৎ করেই লঙ্কান বোলারদের সামনে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিক হিমালয় পর্বতের ন্যায় দাঁড়িয়ে যান।

১৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন নেদারল্যান্ডসের এই দুই ব্যাটার। যার ফলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ডাচরা।লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটাররা বাজে পারফরম্যান্স করলেও শেষ দিকে অ্যাঙ্গেলব্রেখট এবং লোগান ফন বিকের দৃঢ়তায় ২৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

টস জিতে ব্যাট করতে নেমেই কাসুন রাজিথা ঝড় তোলেন ডাচ শিবিরে। তাকে সঙ্গ দেন দিলশান মধুশঙ্কা। যে কারণে দেখা গেলো নিয়মিত বিরতিতে উইকেট পড়তে পড়তে ৭১ রানে ৫জন টপ অর্ডার নাই হয়ে গেছে। এর মধ্যে সর্বোচ ২৭ রান করেন কলিন আকারম্যান । টেল এন্ডারে ৮২ বলে ৭০ রান করেন সাইব্র্যান্ড অ্যাঙ্গেহল। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন লোগান অন বিক। এ দু’জনের ১৩০ রানের অনবদ্য জুটির ওপর ভর করে ৪৯.৪ ওভারে গিয়ে ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

৭৫ বলে ৫৯ রান করে আউট হন লোগান ফন বিক। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৬টি করে রান করেন স্কট এডওয়ার্ডস এবং ম্যাক ও’দাউদ। শ্রীলঙ্কান হয়ে দিলশান মধুনশঙ্কা এবং কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট। ১ উইকেট নেন মহেশ থিকসানা।

JA



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক