মাধবপুরে মা*দকসহ আ*টক ১
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মাধবপুরে মা*দকসহ আ*টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০১:৩৬:০৭ অপরাহ্ন

মাধবপুরে মা*দকসহ আ*টক ১


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় ও গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যানুসারে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে শফিক ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ