মাধবপুরে সা পে র কা ম ড়ে ১০ বছরের শিশুর মৃ ত্যু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

মাধবপুরে সা পে র কা ম ড়ে ১০ বছরের শিশুর মৃ ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৪:৪৭:৪৯ অপরাহ্ন

মাধবপুরে সা পে র কা ম ড়ে ১০ বছরের শিশুর মৃ ত্যু

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানায়, শিশু সৌরভ দেবনাথ  (১০) সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন। 

সৌরভ  উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে  এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।  সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, আমার ছেলেকে  প্রথমে ব্যাথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দেখে, কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় সেখানে প্রাথমিক চিকিৎসার ৫ মিনিট পর আমার সৌরভ মৃত্যু বরন করে। 

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়ীয়া হাসপাতালে রেফার করে।যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বৃহস্পতিবার রাতে দায়িত্বে থাকা চিকিৎসক মনিকা পাল দাবি করেন এমন কোনো রোগীকে নিয়ে আসা হয়নি।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ