হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ AM

হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৯:৫৩:০০ AM

হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

ছবি: নিজস্ব


হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালসহ রোকেয়া আক্তার নামে (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাকে আটকের পর সদর মরডল থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, রোকেয়া আক্তার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেউতলী গ্রামের নাজমুল হোসাইন চৌধুরীরকে পিতা পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার স্বাক্ষরীত জন্মনিবন্ধন সনদ জমা দেন। তার এই কাজে সহায়তা করেন, বানিয়াচং উপজেলার মোঃ আমানুর রশীদ মাহি নামে এক দালাল।

রবিবার সকালে আবেদন জমা দিলে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রোকেয়া বেগমের কাছে বিন্তারিত তথ্য জানতে চান। এসময় তার কথা বার্তায় অসংখ্যলগ্ন পরিলক্ষিত হলে সহকারী পরিচালক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজেষ্ট্রিট মুনমুন নাহার ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে রোকেয়া আক্তার জানায়, সে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৩ এর বাসিন্দা। আমানুর রশীদ মাহির মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরী করতে এখানে আসে। পরে তাদের দুজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করে থানাায় হস্তান্তর করা হয়।

আটকের পর ছবি তুলতে গেলে দালাল মাহি হুংকার দিয়ে বলে, ছািব কেন তুলছেন ? জেল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিকদের দেখে নেব।

স্থানীয়রা জানান, সে এখানকার একজন প্রভাবশালী দালাল।

এবিষয়ে সহকারী পরিচালক মোঃ বজলুর রহমান জানান, ওই নারীর কাছে তার ঠিকানা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাইলে সে সঠিকভাবে উত্তর দিতে পারে নাই।

পরে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর অধিকতর জিজ্ঞাবাদে রোহিঙ্গা নিশ্চিত হওয়ার পর মামলা দায়ের করে দালালসহ দুইজনকে থানায় হস্তান্তর করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক