জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরার বিনিয়োগ বন্ধের দাবী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরার বিনিয়োগ বন্ধের দাবী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৯:৪৭:৪৩ পূর্বাহ্ন

জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরার বিনিয়োগ বন্ধের দাবী

ছবি: নিজস্ব


জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরা'র বিনিয়োগ বন্ধের দাবীতে সুনামগঞ্জ তরুনদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।  আজ ( ২৩ অক্টোবর ) বিকালে সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রঙ্গণে উন্নয়ন সংস্থা হাউস ও বিডব্লিউজিইডির উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করে। 

কর্মসূচী চলা কালে তরুন-যুবকরা প্লাকার্ড উঁচিয়ে ধরে জীবাশ্ম জ্বালানি থেকে সকল বিনিয়োগ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সকল প্রকল্প বাতিল, ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে পর্যাপ্ত বিনিয়োগ করা, পরিবেশ দূষনের ক্ষতিপূরণ প্রদান এবং জেরার প্রকল্প দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণকে ক্ষতিপূরণ প্রদানের দাবী করেন। 

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন জাহিদ প্রমুখ। 

 সূত্র জানায়, ২০১৫ সালে জাপানীজ কোম্পানি ‘জাপান এনার্জি ফর নিউ ইরা- জেরা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মাত্র ৮ বছরের মধ্যে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬৭ হাজার মেগাওয়াটে পৌঁছে গেছে। বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং জীবাশ্মতে জেরা'র  ৪৮ কোটি ডলার বিনিয়োগ রয়েছে। এ কোম্পানিটির মালিকানায় মহেশখালীতে বার্ষিক ৩৭ টন সক্ষমতার একটি ভাসমান টার্মিনাল আছে। গ্যাস সরবরাহ হোক বা না হোক এলএনজি টার্মিনাল বাবদ বার্ষিক ৮৭১ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। যা বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক