সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৫ ০৮:১৭:৩১ অপরাহ্ন

সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

ছবি : সংগৃহীত


সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পুরোদস্তুর বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে তিনি এখন অন্য ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করেছেন তিনি। 

জনপ্রিয় ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর হাতেখড়ি হয়েছিল। সেই সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। ফের একবার তাকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে, যার নাম 'অনুসন্ধান'।

অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির মুক্তির তারিখ। আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এই নতুন সিরিজ।

সিরিজের গল্প আবর্তিত হয়েছে জেলের মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার কিনারা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদঘাটন করবে, যেখানে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলের মহিলা বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন। এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক