বাহুবলে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লক্ষ টাকার মালামাল লুট!
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বৃদ্ধকে অস্ত্রের মুখে জিম্মি

বাহুবলে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লক্ষ টাকার মালামাল লুট!

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১০/২০২৩ ১০:০০:১৮ পূর্বাহ্ন

বাহুবলে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লক্ষ টাকার মালামাল লুট!


হবিগঞ্জের বাহুবলে সনাতন বাড়িতে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। চোরেরা ঘরে রক্ষিত ১৫ বড়ি স্বর্ণালস্কার, নগদ প্রায় ৩ লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে।

জানা যায়,বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামের দুলাল চন্দ্র শীল ও তার পরিবারের লোকজন পূজা থেকে এসে ঘুমিয়ে পড়েন।রাত প্রায় ২ টার দিকে বারান্দার গেইটের তালা ভেঙ্গে দু-তিনজন অস্ত্রধারী লোক ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত-পা বেঁধে পেলে।

পরে মূহুর্তের মধ্যেই আরও কয়েকজন অস্ত্রধারী ভিতরে প্রবেশ করে ঘরে রক্ষিত ১৫ বড়ি স্বর্ণালস্কার,নগদ প্রায় ৩ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন ও দামী বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এস আই ইসমাঈল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ওয়ার্ড মেম্বার সহ শত শত মানুষ দুলাল চন্দ্র শীলের বাড়িতে ভীড় জমান। 

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে,জড়িতদের আটকে ব্যবস্থা নেয়া হচ্ছে। 


JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক