কোন দল অংশগ্রহণ না করলে নির্বাচন আটকে থাকবে না : পরিকল্পনামন্ত্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

কোন দল অংশগ্রহণ না করলে নির্বাচন আটকে থাকবে না : পরিকল্পনামন্ত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৪:০৪:৫৪ পূর্বাহ্ন

কোন দল অংশগ্রহণ না করলে নির্বাচন আটকে থাকবে না :  পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী বলেন, কোন দল অংশগ্রহণ না করলে নির্বাচন আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানাই।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি আরও বলেন,আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না। সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যা, আমাদের প্রধানমন্ত্রীও তা। মাতব্বরি করলে আমরাই করব। বিবাদ হলে আমরাই সমাধান করব। বন্ধুরা এলে বন্ধু হিসেবে আসবে। চা খাবে, চেয়ার পাবে, গল্প করবে। তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, আইন-কানুন বিষয়ে অন্য কারও বলার হক নাই।

প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ। 

পরে পরিকল্পনামন্ত্রী উপজেলার নারিকেলতলা গ্রামে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ৫৮০ জন কৃষকের মধ্যে বিনা মূল্য সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

JA



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক