ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬৫৯ জন ভর্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬৫৯ জন ভর্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ০৬:১৬:০৬ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৬৫৯ জন ভর্তি

পতীকী ছবি


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৬৮ জন, ঢাকা বিভাগে ১২৪ জন,

বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৭০ জন, খুলনা বিভাগে বিভাগে ৩১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৭ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

জৈন্তাবার্তা / সুলতানা