গোয়াইনঘাটে দু*র্ঘটনায় নিহত দুই পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে দু*র্ঘটনায় নিহত দুই পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৬:১২:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে দু*র্ঘটনায় নিহত দুই পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারকে  আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা এই মানবিক আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস শোকসন্তপ্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা হলেও কাজে আসবে। তিনি ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,৩ নং ওয়ার্ড সদস্য মাসুক আহমদ ও ২ নং ওয়ার্ড সদস্য বাবুল আহমদ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।সহায়তা পেয়ে নিহতদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে সারীঘাট গোয়াইনঘাট প্রধান সড়কে সাতাইন বেকরা নামক স্হানে ডি আই পিকআপ ও অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে নয়ানগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মামুনুর রশীদ (৩৩) ও লুৎফুর রহমানের ছেলে তারেক আহমেদ (২২) চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা