তরুণ লেখিকার উপন্যাসে কিংবদন্তি অভিনেতা সোহেল রানা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ AM

তরুণ লেখিকার উপন্যাসে কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৩:৪৬:০৫ PM

তরুণ লেখিকার উপন্যাসে কিংবদন্তি অভিনেতা সোহেল রানা

ফাইল ফটো


ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে শেয়ার করেন ব্যক্তিজীবনের নানা কথাও। তারই ধরাবাহিকতায় এবার তিনি জানালেন, তাকে একটি নতুন বই উৎসর্গ করেছেন তরুণ লেখিকা পপি পারমিতা।

সম্প্রতি সোহেল রানা তার ফেসবুকে লিখেছেন, ‘বইটি হাতে নিয়ে দুটো পাতা উল্টাতেই থমকে গেলাম। বইটিতে উৎসর্গ করা হয়েছে আমাকে। হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। এমনটা জীবনে খুব কমই হয়েছে।’অভিনেতা আরও জানান, উৎসর্গের আনন্দ পেতে দ্রুত বইটির শেষ পৃষ্ঠায় চলে গিয়েছিলেন তিনি। বইটির নাম ‘মায়া’।

সোহেল রানা পোস্টে উল্লেখ করেন, লেখিকার পরিচিতি জানার জন্য শেষ পৃষ্ঠা ঘুরিয়ে দেখেন এবং দেখেন পপি পারমিতার নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি উপন্যাস, গল্পগুচ্ছ এবং কবিতা প্রকাশিত হয়েছে।অভিনেতার কথায়, ‘বাংলা সাহিত্যের বর্তমান লেখক-লেখিকা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। নতুন অনেক লেখক-লেখিকা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। উপন্যাসটি পড়তে হবে, যদিও ব্যস্ত সময়সূচি থাকলেও কষ্ট করে হলেও পড়ার ইচ্ছা রয়েছে।’তিনি লেখিকার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অন্যদেরকেও বইটি পড়ার আহ্বান জানিয়েছেন

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন