হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ ৫ জনের মৃত্যুদণ্ড
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ AM

হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ ৫ জনের মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০১:২২:৩৩ AM

হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়িসহ ৫ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ আদালত


হবিগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী-শাশুড়ি ও ননদসহ পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে মো. রাসেল মিয়া (২৫), নিহতের ভাসুর মো. কাউছার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও জা রোজি বেগম (২৭)। এদের মধ্যে কাউছার মিয়া পলাতক রয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া তার স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতো। এমনকি রাসেল মিয়ার মা ও ভাই-বোনেরা আয়েশার উপর অমানষিক নির্যাতন চালায়। 

২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনে মারা যান আয়েশা। এ সময় তিনি দুই মাসের অন্তসত্বা ছিলেন। এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।


ডি ডি



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক