পারিবারিক গল্পে রাজের নতুন সিরিজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ AM

পারিবারিক গল্পে রাজের নতুন সিরিজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৬:৪৯:৩৪ PM

পারিবারিক গল্পে রাজের নতুন সিরিজ

সংগৃহিত


পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ পরিচালনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার নিজেরই লেখা। এতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে আছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু।

বুধবার (৫ নভেম্বর) থেকে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। প্রতি সপ্তাহে আসবে নতুন দুটি করে পর্ব।

‘এটা আমাদেরই গল্প’তে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ। খায়রুল বাসারকে দেখা যাবে সামির চরিত্রে। তারা দুই ভাই হিসেবে অভিনয় করেছেন। কেয়া পায়েল থাকছেন মেহরীন চরিত্রে। সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। ইতোমধ্যে এই সিরিজের ট্রেলার ও ভিডিও ক্লিপ দেখে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নতুন সিরিজ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এতে পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা।”

ইতোমধ্যে ঢাকার উত্তরার একটি শুটিং হাউজ ও সাভারে একটি রিসোর্টে সিরিজটির দৃশ্যধারণ শুরু হয়েছে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন