জনগণ যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে : পরিকল্পনামন্ত্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জনগণ যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে : পরিকল্পনামন্ত্রী

নিতাই দাস, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ১০:৩৪:১০ পূর্বাহ্ন

জনগণ যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে : পরিকল্পনামন্ত্রী

ছবি: নিজস্ব


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন,বিএনপি বলে দিনের ভোট রাতে হয়ে গেছে, আপনারা কেউ দেখছেন কোনো কেন্দ্রে আগের দিন ভোট হইতে, তাহলে তারা কেন এধরণের কথা বলে,কোনো মামলা করে না মোকাদ্দম্মা করে না প্রমাণ দিয়ে, শুধু বলতে থাকে তারা। ত্রুটি কোন নির্বাচনে হয় না। বাহিরের দেশ গুলো দেখেন আমেরিকার নির্বাচনের মামলা চলতেছে প্রেসিডেন্ট নির্বাচনের,তাই বলে কি নির্বাচন বন্ধ হয়ে গেছে।

বিএনপি বলে শেখ হাসিনা থাকলে নির্বাচন করব না এটা কি আহ্লাদী কথা। শেখ হাসিনাকে ২০০ রাষ্ট্র  স্বীকার করে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ স্বীকার করে প্রধানমন্ত্রী হিসাবে। সকলের রাজনীতি করার অধিকার আছে। জনগণ যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে টাস্কফোর্স কমিটির সভায় এসব কথা বলেন তিনি ।

এসম উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক