সিলেটে যে ভাইরাসে আক্রান্ত ৪৫৮ জন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সিলেটে যে ভাইরাসে আক্রান্ত ৪৫৮ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৫:১০:৪৪ অপরাহ্ন

সিলেটে যে ভাইরাসে আক্রান্ত ৪৫৮ জন

সংগৃহীত ছবি


মওসুম শেষ হলেও এখনো আতঙ্কের শেষ হচ্ছেনা। শেষ হচ্ছেনা ভাইরাসের বিস্তারও। এখনো প্রতিদিন গড়ে প্রায় ৬জন আক্রান্ত হচ্ছে ডেঙ্গু ভাইরাসে।

গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছেন ৬জন। আর চলতি মে মাসে সনাক্ত হয়েছেন ১৪৩ জন। আর এ বছর সিলেট বিভাগে মোট সনাক্তের সংখ্যা ৪৫৮জন।মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেটের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮জন। তাদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ভর্তি রয়েছেন।

এ বছর সিলেটে ৭৫, সুনামগঞ্জে ৬৭, মৌলভীবাজারে ৮৬ ও হবিগঞ্জে ২৩০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

এবার সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ২জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গত ২১ নভেম্বর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ ও ১০ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জনের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ