জৈন্তাপুরে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৫:১৬:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম  ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন

সংগৃহীত ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে অভ্যন্তরীন আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম  ২০২৫/২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়  এলএসডি প্রাঙ্গণে এই আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

এ সময়  আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসিম কুমার তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, ধান চাল সংগ্রহ কমিটির কৃষক প্রতিনিধি মুহিবুর আলি সহ অন্যান্যরা।

উল্লেখ্য চলতি আমন মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন হতে ৮৮ মেট্রিকটন আমন ধান ও ১২৫ মেট্রিকটন আতব চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে সরকার। সে ক্ষেত্রে কৃষক থেকে প্রতি কেজি আমন ধান ৩৪ টাকা ও আতব চাল ৪৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে। আগামী ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত এই  সংগ্রহ  কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। উদ্বোধনী দিনে স্হানীয় কৃষক হতে ১ টন আমন ধান সংগ্রহ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ