বেগম খালেদা জিয়ার জন্য নগবাসীর কাছে দোয়া চাইলেন কয়েস লোদী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

মহানগর বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার জন্য নগবাসীর কাছে দোয়া চাইলেন কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৭:৫৮:৫৪ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার জন্য নগবাসীর  কাছে দোয়া চাইলেন কয়েস লোদী

ছবি:সংগৃহীত


অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর সিলেটে দরগাহ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও  সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য নগবাসীর কাছে দোয়া চান।

দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আফজাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান মঞ্জু, শুয়াইব আহমদ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, জাকির মজুমদার, বেলায়েত হোসেন মোহন, মোহাম্মদ ফয়েজ মুরাদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আল-আমিন, ইমরান আলী প্রমূখ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ