ডিসেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ডিসেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৩:৫৮:৫৮ অপরাহ্ন

ডিসেম্বরে ঢাকায় আসছেন আতিফ আসলাম

সংগৃহীত ছবি


পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এই ডিসেম্বরে দুটি কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন। একটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’, অন্যটি চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। কনসার্ট দুটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’।

মেইন স্টেজ কনসার্ট (১৩ ডিসেম্বর)

রাজধানীর পূর্বাচলে ‘ঢাকা এরিনা’-তে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম শোটি। গেট খুলবে দুপুর ১টায়, কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। টিকিট বিক্রি চলছে ‘চলোঘুরি ডট কম’-এ। জেনারেল ও ফ্রন্ট ভিআইপি দুই ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে।

চ্যারিটি কনসার্ট (১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে)

‘স্পিরিটস অব জুলাই’র চ্যারিটি ইভেন্টে গত বছরের ন্যায় এবারও আতিফকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কনসার্টের সব আয় যাবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পুনর্বাসন কার্যক্রমে। খুব শিগগিরই ভেন্যু ও বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে বলে আয়োজকেরা জানিয়েছে।

এছাড়াও কনসার্টে লোকসংগীত, কাওয়ালি এবং দেশি–বিদেশি ব্যান্ডের পরিবেশনা থাকবে। পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব–সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ শিল্প–সাংস্কৃতিক প্রদর্শনী।

উল্লেখ্য, গত বছরও ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘ম্যাজিকাল নাইট ২.০’-তে গান করেছিলেন আতিফ আসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক